৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে থানা, খাদ্যগুদাম, ভূমি অফিস ও আ.লীগ কার্যালয়ে আগুন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মোহনপুর থানা, সরকারি খাদ্যগুদাম, ভূমি অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের দুটি এবং উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা এ সহিংসতা চালায়। বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা কেশরহাট পৌরসভার দিকে অবস্থান নেয়। সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সকাল থেকে মোহনপুর থানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একদিলতলা হাটে অবস্থান করে। সেখানে পুলিশি বাধা অতিক্রম করে তারা উপজেলা সদরের দিকে চলে যায়। এরপর প্রথমেই তারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়টির ভেতরের সবকিছুই পুড়ে যায়।

আরও পড়ুনঃ   নাটোরে ধান দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা নজর কাড়ছে দর্শনার্থীদের

এ সময় থানার সামনের বিভিন্ন স্থাপনা ও গ্যারেজে আগুন ধরিয়ে দেয় তারা। এতে থানার দুটি গাড়ি পুড়ে যায়। এরপর আন্দোলনকারীরা থানার পাশে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে এসি ল্যান্ডের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পরে আন্দোলনকারীরা উপজেলা খাদ্যগুদামে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। ভাঙচুর করা হয় ইউএনও কার্যালয়ও। এরপর উপজেলা সদর থেকে সরে আন্দোলনকারীরা কেশরহাট পৌর এলাকায় অবস্থান নেয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ট্রাকে গান গেয়ে বিএনপির পক্ষে সাবেক যুবদলের ব্যতিক্রমধর্মী প্রচারণা

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, ‘আমাদের থানার সামনে বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের দুটি গাড়িও পুড়েছে। তবে আগুন থানার ভেতরে যায়নি। আর কোথায় কী কী সহিংসতা চালানো হয়েছে, তা এখনো বলতে পারছি না। আমরা থানায় ব্যস্ত আছি।’

মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা বলেন, ‘থানা, ভূমি অফিস, খাদ্যগুদাম ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আমার অফিসেও ভাঙচুর চালানো হয়েছে। তারা এখন পৌরসভার দিকে গেছে। পরিস্থিতি খুব উত্তপ্ত। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST