২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

পবার চরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন এমপি আসাদ

স্টাফ রিপোর্টার: সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পবা উপজেলায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৪’র উদ্বোধন করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০ টায় চর মাঝারদিয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে একটি পাইকড় গাছের চারা রোপণ করে দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাড়ির আঙ্গিনার পতিত ও খালি জায়গায় শাকসবজিসহ ফলমূল ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।
শোকের মাসের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এমপি মোহা. আসাদুজ্জামান আসাদ বলেন, জাতির পিতা ১৯৭২ সালে সোহরাওয়ার্দী উদ্যানে নারকেল গাছের চারা রোপণ করে সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৪ সালে জাতীয়ভাবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, দেশের ১ ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে পবা উপজেলার প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপণ করে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে চিরসবুজ সোনার বাংলা গড়তে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ আরো বলেন, গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন ছেড়ে দেয়, বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড শোষণ করে, বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি’র আওতায় পবা উপজেলায় সর্বমোট ২০ হাজার বৃক্ষ রোপণ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চরাঞ্চলে ৫ হাজার বৃক্ষ রোপন করা হবে। তিনি আরও বলেন, দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে উপজেলা প্রশাসন এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত- এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু ও বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মেহেদী হাসান, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলার সভাপতি আবদুল্লাহ খান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাবু ও আওয়ামী লীগ সভাপতি নেতা আবুল হোসেন কোরআন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST