১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশে মানবিক সংকট চলছে: জাতিসংঘ

অনলাইন ডেস্ক: জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে মানবিক সংকট চলছে। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি বলেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরও জাতিসংঘ এবং এর অংশীদারেরা সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে।
স্টিফেন ডুজারিক বলেন, ‘আমি বলতে পারি যে (বাংলাদেশে) বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও যে সহিংসতা আমরা দেখেছি, তারপরও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ, বাংলাদেশে মানবিক সংকট চলছে। আমরা (জাতিসংঘ) ও আমাদের অংশীদারেরা ঘূর্ণিঝড়সহ বেশ কয়েকটি জরুরি পরিস্থিতির—ঘূর্ণিঝড় রেমালসহ যা বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ মানুষকে প্রভাবিত করেছে—কারণে প্রভাবিত লোকজনকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।’
বাংলাদেশে মানবিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে কাজ করতে গিয়ে জাতিসংঘ ও এর অংশীদারেরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, ‘আমাদের অংশীদারেরা কার্যক্রম চালানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকার পরও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংকিং সেবা বন্ধ ও কারফিউ অন্তর্ভুক্ত।’
স্টিফেন ডুজারিক এ সময় বাংলাদেশে জাতিসংঘ ও এর অংশীদারদের দেওয়া সহায়তার কথা উল্লেখ করে বলেন, ‘গত মাসে আমরা ও আমাদের অংশীদারেরা (বাংলাদেশের) ১২ লাখ মানুষকে সহায়তা দেওয়ার জন্য ৮ কোটি ডলার মানবিক কার্যক্রম পরিকল্পনা শুরু করেছি। এখন পর্যন্ত সেখানে মাত্র ১৮ শতাংশ তহবিল সরবরাহ করা হয়েছে।’
এ সময় তিনি বলেন, ‘গত ৫ জুন জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে ৭৫ লাখ ডলার সহায়তা দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায়। এ ছাড়া যমুনা নদীর অববাহিকার মানুষের জন্য গত ৪ জুলাই সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে অতিরিক্ত ৬২ লাখ ডলার ছাড় করা হয়েছে।’ এ ছাড়া মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ও সেখানকার স্থানীয় জনগণকে সহায়তা দেওয়ার জন্যও জাতিসংঘ ও এর অংশীদারেরা কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST