৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল। এসময় উপজেলা ভাইস চেয়াররম্যান বিন-বেল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, অফিসার ইনর্চাজ (ওসি) হরিদাস মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা শামীম হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার সহ মৎস্য জীবিরা উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহে গুনগতমানের পোনা উৎপাদন অবদান রাখায় মৎস্য চাষী আলমগীর হোসেন, আয়নাল হক এবং রেনু উৎপাদনে সাবের আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST