৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে হেরোইনসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদক সরবরাহের সময় ২ কেজি ৮৪০ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকর পাড়ার মৃত সাইদুর রহমানের ছেলে রাকিবুল (৩৬)।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকরাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাদক সরবরাহকালে ২ কেজি ৮৪০ গ্রাম হেরোইনসহ রোকিবুলকে গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো।
গ্রেফতারকৃতর বাসা সীমান্ত নিকটবর্তী হওয়ায় অতি সহজেই মাদক সংগ্রহ করে নিজেদের সংরক্ষণে রেখে দিত। পরবর্তীতে সংগ্রহকৃত মাদক বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা এবং পাইকারী দরে সরবরাহ বিক্রি করত। গোয়েন্দা তথ্যের মাধ্যমে মাদকের একটি বড় চালান সরবরাহের তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST