২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

দেশ বিরোধী চক্র ষড়যন্ত্রে ব্যস্ত, চুপ থাকার সুযোগ নেই: এমপি আসাদ

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেছেন, দেশ বিরোধী চক্র উন্নয়নের ধারাকে থমকে দিতে, এদেশের অর্থনীতিকে পঙ্গু করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বারবার তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হলেও তারা থেমে নেই। এখন তারা দেশ বিদেশে অপপ্রচারে ব্যস্ত। তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশকে যারা ভালোবাসে, দেশের উন্নয়ন অগ্রগতির পক্ষের প্রতিটি নাগরিকের কর্তব্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকা। কারোরই আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই, চুপ থাকার সুযোগ নেই। শনিবার সকালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবাষিকী পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো গতকাল। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। এ উপলক্ষে শনিবার সকালে নগরীর লক্ষীপুর মোড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন আসাদুজ্জামান আসাদ।
এসময় তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি-জামায়াত চক্র নাশকতার পাশাপাশি জঘন্য মিথ্যাচার ও অপপ্রচারে ব্যস্ত। প্রতিটি অপপ্রচারের জবাব দিতে হবে সত্য প্রচার করে। এটি আমাদের দায়িত্ব। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য করেছে জাতি তাতে স্তম্ভিত। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। ঢাকাসহ সারা দেশে সন্ত্রাসীচক্র যে নারকীয় ধ্বংষযজ্ঞ চালিয়েছে তা দেখে দেশবাসী স্তম্ভিত। দেশপ্রেমী মানুষের চোখে পানি আসার মত চিত্র সবখানে। বিএনপি-জামায়াত চক্রের গভীর ষড়যন্ত্রের অংশ এই ধংষলীলা। তারা ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু থেমে যায়নি। তাদের ষড়যন্ত্র থামবার নয়। এজন্য দেশপ্রেমী প্রতিটি নাগরিককে, বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে জাগ্রত থাকতে হবে, সচেতন থাকতে হবে। তারা মিথ্যাচার করে যাতে সাধারণ মানুষকে ভুল বোঝাতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি আনিল কুমার সরকার, পবা উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, মোহনপুর উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, স্বেচ্ছাসেবক লীগের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, দপ্তর সম্পাদক মতিউর রহমান মতিন, কর্মশালা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নিয়ামুল হক জুয়েল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহফুজর রহমান সানি মানবাধিকার বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদস্য আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST