২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

এক কিলোমিটার রাস্তার জন্য ২০ হাজার মানুষের দুর্ভোগ

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্মার চরে এক কিলোমিটার রাস্তার জন্য ২০ হাজার মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। শনিবার (২৭ জুলাই) এই কাচা রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথে বেকায়দায় পড়তে হয়। পরে স্থানীয়দের সহায়তায় রাস্তা পার হতে হয়। এমন ঘটনা প্রতিদিনের চকরাজাপুর ইউনিয়নের আটটি চরের মানুষের।
জানা গেছে, উপজেলার খায়েরহাট হালিম মাস্টারের বাড়ি সংলগ্ন পদ্মা নদীর ক্যানেলের উপর খেয়াঘাট নৌকায় পার হয়ে এক কিলোমিটার কাচা রাস্তা বেয়ে চকরাজাপুর পাকা রাস্তায় উঠতে হয়। এই রাস্তা পার হতে গিয়ে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। এই রাস্তা দিয়ে পদ্মার মধ্যে চকরাজাপুর, কালীদাসখালী, লক্ষ্মীনগর, দাদপুর, উদপুর, পলাশী ফতেপুর, নিচ ফতেপুর পলাশীসহ আটটি চরের ২০ হাজার মানুষ চলাচল করে। একটু বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়। আটটি চরের মানুষ কয়েকবার রাস্তাটি পাকাকরণের জন্য বিভিন্নস্থানে আবেদন করেও কোন সুরাহ হয়নি। ফলে তারা কাদার মধ্যেই চলাচল করতে হয়। এই রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন চরবাসি।
কালিদাসকালী চরের অটোচালক মোহাম্মদ আবু আলী বলেন, একটু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। একটু বৃষ্টি হলে কাদার ভয়ে অটো বের করতে পারি না। গরীব মানুষ অটো না চালালে সংসারও চলে না। বাধ্য হয়েই অটো রাস্তায় বের করতে হয়। সারাদিন রাস্তায় অটো চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরতে হলে এই কাদা পার হতে হলে অন্যের সহযোগিতা ছাড়া যাওয়া যায় না।
স্থানীয় এক কৃষক আজগর আলী শেখ বলেন, মাঠে আমার জমি আছে। এই জমির আবাদ বাড়িতে আনতে গেলে কাদার মধ্যে দিয়ে চলাচল করতে হয়। কোন কোন সময় ভ্যানে আনতে হলে এই সামান্য রাস্তার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হয়। এই রাস্তাটুকুর জন্য অনেক কষ্টে আছি। রাস্তাটি পাকা হওয়া অতিজরুরি।
চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, রাস্তাটির বিষয়ে আমি নিজেও কয়েকবার বিভিন্নস্থানে আবেদন করেছি। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে এর আগে এই রাস্তায় মাটি কাটা হয়েছিল। বর্ষা মৌসুমে এই এলাকার মানুষ অনেক কষ্ট করে চলাচল করেন।
উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন বলেন, রাস্তাটির বিষয়ে অবগত রয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১০

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১২

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৩

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৪

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৫

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৬

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৭

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৮

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST