২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি, কার্যালয়ে তালা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় দুই শতাধিক গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা নিয়ে উধাও হয়েছে আল-আরাফাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান প্রামাণিক। উপজেলার সতীহাট অফিসে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলা সমবায় অফিসের মাধ্যমে নিবন্ধন নিয়ে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। এঘটনায় শুক্রবার বিকেলে সমিতি কার্যালয়ে তালা দিয়েছে ভুক্তভোগী বিক্ষুব্ধ গ্রাহকরা।
নওগাঁয় ব্যাঙের ছাতার মতো নামে-বেনামে গড়ে ওঠা এই সকল সমিতি প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষদের পকেট ফাঁকা করে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হলেও প্রশাসনের তেমন একটা ভূমিকা নেই।
এখন পর্যন্ত গত এক বছরে শতাধিক সমবায় সমিতি নামক সুদের ব্যবসা প্রতিষ্ঠান উধাও হয়ে গেলেও র‌্যাবের তৎপরতায় মাত্র কয়েকটি সমিতির প্রধান কর্তাব্যক্তিদের অভিযান চালিয়ে আটক করে আইনের হাতে সোর্পদ করতে সক্ষম হয়েছে।
আর সাধারণ মানুষ বলছেন অর্থের বিনিময়ে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আঁতাত করে সমবায় সমিতির নামে লাইসেন্স এনে গ্রামের নিরীহ সাধারণ মানুষদের লোভের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হলেও সরকারের পক্ষ থেকে তেমন একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় না। যদি প্রশাসনের নিয়মিত মনিটরিং ব্যবস্থা থাকতো তাহলে হয়তো বা এমন ঘটনা খুব কমই হতো বলে মনে করছেন সচেতন মহল।
গ্রাহকদের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটির সভাপতি বেশি মুনাফার লোভ দেখিয়ে ব্যাংকের আদলে আমানত গ্রহণ করে গ্রাহকদের প্রতি মাসে লভ্যাংশ দিতে থাকে। শুরুর দিকে নির্দিষ্ট মেয়াদ শেষে আমানতের বিপরীতে গ্রাহকদের লভ্যাংশের টাকা নিয়মিত দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি, কিন্তু তিন-চার মাস ধরে গ্রাহকদের আমানত ফেরত ও লভ্যাংশের টাকা প্রদানে টালবাহানা করতে থাকেন।
আমানতের টাকা ফেরতে গ্রাহকেরা চাপ দিতে থাকলে লাপাত্তা হন সংস্থার সভাপতি নুরুজ্জামান প্রামানিক। এখন আমানতের টাকা ফেরতের জন্য প্রতিদিনই গ্রাহকরা সমিতির কার্যালয়ের সামনে ভিড় করছেন।
শ্রীরামপুর গ্রামের ভুক্তভোগী কামরুন্নাহার সুইটি বলেন, আমার স্বামী অনেক কষ্টে অর্জিত ১২ লক্ষ টাকা আল-আরাফাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে আমানত রেখেছিলেন। গত ৩ মাস ধরে আমরা কোন লভ্যাংশ পাচ্ছি না। আমাদের আমানতের টাকাও ফেরত দিচ্ছে না।
নারায়ণপুর (পালপাড়া) গ্রামের বিশ্বনাথ দাস কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়ের বিয়ের জন্য এই সমিতিতে আমি ৪ লক্ষ ৬০ হাজার টাকা আমানত রেখেছিলাম। সমিতির সভাপতি আমানতের টাকা আজ দিবে কাল দিবে বলে গত পাঁচ মাস থেকে আমাকে ঘুরাচ্ছে। টাকা হাতে না পাওয়ার কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে।
এছাড়াও নওগাঁ সদর উপজেলার পয়না গ্রামের কুলসুম বেগমের ৪ লক্ষ, মান্দা উপজেলার জহুরা ১লক্ষ ৩০ হাজার, সফিকুল ইসলাম ৫ লক্ষ ৭০ হাজার, আ. সালাম ১১ লক্ষ সহ প্রায় দুই শতাধিক গ্রাহকের আমানতের সাড়ে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে সমবায় সমিতিটি।
প্রতিষ্ঠানটির সাবেক ডিজিএম রুবেল হোসেন বলেন, আমি অত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। বিগত ৩/৪ মাস পূর্বে আমাকে জোর পূর্বক চাকুরিচ্যুত করা হয়। পরবর্তীতে কর্মরত সকলকেই চাকুরি হতে অব্যহতি প্রদান করেন সমিতির সভাপতি নুরুজ্জামান প্রামানিক।
আল-আরাফাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান প্রামানিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST