২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নাশকতার আশঙ্কায় ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারা

পাবনা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন সহিংস ওঠার পর থেকে পাবনার ঈশ্বরদীতে নাশকতার আশঙ্কায় বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারা দিচ্ছে ঈশ্বরদী পৌরসভার কমিউনিটি পুলিশ। বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাগর হোসেন ও নাহিদ মিয়া নামের দু’জন পৌর পুলিশকে বঙ্গবন্ধুর ম্যুরাল পাহারা দিতে দেখে কথা হয় তাদের সঙ্গে।

পৌর পুলিশ সাগর হোসেন জানান, দিনভর এখানে কমবেশি লোকজন থাকে কিন্তু সন্ধ্যার পর থেকে অনেকটা জনশূন্য হয়ে পড়ে এ এলাকা। সেকারণে পৌর প্রশাসনের পক্ষ থেকে রাতভর এই ম্যুরাল পাহারায় থাকেন তারা দু’জন। ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা বলেন, শহরের স্টেশন রোডের এই এলাকার পাশেই রেলওয়ে জংশন স্টেশন ও রেলের ইয়ার্ড।
ইতোপূর্বে একবার সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি জামায়াত আমাদের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছিল, সেকারণে চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সুযোগ বুঝে যাতে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং দলীয় কার্যালয়ে কেউ নাশকতা করতে না পারে সে কথা ভেবেই পৌর পরিষদ সিদ্ধান্ত নিয়ে আমাদের নিজস্ব পৌর কমিউনিটি পুলিশকে রাতভর এখানে পাহারায় রাখা হয়েছে। দেশের পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত এই পাহারা চলমান থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ২ শিয়ালের মৃত্যু

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

১১

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

১২

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

১৩

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

১৬

আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নদীতে

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৮

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

১৯

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST