২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পুলিশ কনস্টেবলের হাত কামড়ে দেওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: এক নারী কনস্টেবলের হাত কামড়ে দেওয়া এবং অপর এক নারী কনস্টেবলকে মারধরের অভিযোগে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাকে গ্রেপ্তার করে মোহনপুর থানা-পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে দুপুরে শান্তনা মহান্ত (২৪) নামের ভুক্তভোগী নারী কনস্টেবল বাদী হয়ে হাবিবার বিরুদ্ধে থানায় মামলা করেন। গত সোমবার রাতে মোহনপুর উপজেলা সদরে হাবিবা তার বাঁ হাতে কামড় দেন বলে অভিযোগ। আর সাথী রানী শীল (২৫) নামের আরেক কনস্টেবলের চুল ধরে মারধর করেন মহিলা ভাইস চেয়ারম্যান। এ ঘটনার পর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন শান্তনা। আর প্রাথমিক চিকিৎসা নেন সাথী রানী শীল। এ দুই কনস্টেবল মোহনপুর থানায় কর্মরত।
রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম এরশাদ মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এরপর বিকালে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসা শেষে অসুস্থ কনস্টেবল সাথী রানী শীলকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় মোহনপুর বাজারে ভাইস চেয়ারম্যান হাবিবার সাথে তাদের দেখা হয়। ইনজেকশন দেওয়ার কারণে সাথী রানীর হাতে ক্যানোলা ছিলো। হাবিবা জিঙ্গাসা করেন, সাথী রানী শীলের হাতে কী হয়েছে। তারা দু’একটি কথা বলে সেখান থেকে চলে আসতে চাইলে শেখ হাবিবা অশ্লীল ভাষায় গালাগলি শুরু করেন।
এসময় হাবিবা বলেন, মোহনপুর থানায় চাকরি করতে হলে তার কথামত চলতে হবে। তিনি দুই পুলিশ কনস্টেবলকে তুই বলে সম্বোধন করেন। পুলিশ সদস্যরা এর প্রতিবাদ করলে ভাইস চেয়ারম্যান অশ্লীল ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে হাবিবা তাদের দুজনকে লাথি মারেন। চুল ধরে টানাটানি শুরু করেন। তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে শান্তনার হাতের কবজিতে কামড় দেন শেখ হাবিবা। এরপর তিনি মোহনপুর উপজেলা স্বাস্থ্রকেন্দ্রে চিকিৎসা নেন। হামলার ঘটনায় কনস্টেবল সাথীও আহত হন।
এর আগে ভাইস চেয়ারম্যান হাবিবা সোলায়মান নামে একজন এসআইয়ের ওপর হামলা চালিয়েছিলেন। এছাড়া হাবিবার বিরুদ্ধে দোলা রানী নামের এক কনস্টেবলের ওপরেও হামলার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি বাকশিমইল ইউনিয়ন পরিষদের সদস্য খালেদা খাতুন এবং মোখলেসুর রহমানকে জনসস্মুখে লাঞ্ছিত করেন। হাবিবার বিরুদ্ধে আগে থেকেই চারটি মামলা ছিল।
হাবিবা রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের অনুসারী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ আসনের তৎকালীন সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। তখন তিনি নির্যাতনের শিকার হন। ওই সময় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। ২০২২ সালের জুলাইয়ে গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাভোগ করেন আলোচিত এই নারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST