২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ঈশ্বরদী পৌরসভায় চলছে নতুন কর নির্ধারণে গণশুনানি

পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী পৌরসভায় নতুন কর নির্ধারণের জন্য গণশুনানি শুরু হয়েছে। এ পর্যন্ত কর কমানোর জন্য ৭ হাজার আবেদন জমা পড়েছে পৌরসভায়। জমা হওয়া আবেদনের অধিকাংশই ইতোমধ্যে নিস্পত্তি করা হয়েছে। পর্যায়ক্রমে আবেদন করা সকল পৌর নাগরিকের আবেদন বিবেচনা করে নতুন করে পৌর কর নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ঈশ্বরদী পৌরসভা চত্বরে আয়োজিত চলমান কর নির্ধারণী গণশুনানিতে পৌরসভার নাগরিকদের একথা বলেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। প্রতিদিন অফিস চলাকালীন বেলা ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করদাতাদের আবেদন বিশ্লেষণ করে সহনীয় পর্যায়ে নতুন করে কর পুনঃনির্ধারণ করার এই প্রক্রিয়া ওয়ার্ড ভিত্তিকভাবে চলমান রয়েছে বলে জানান মেয়র।
গণশুনানিতে মেয়র ইছাহক আলী মালিথা, প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, প্যানেল মেয়র আবুল হাসেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা তাইয়েবুর রহমান এবং স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলরগণ পর্যায়ক্রমে অংশগ্রহণ করছেন। এ বিষয়ে পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা জানান, ঈশ্বরদী পৌরসভায় প্রায় ১৯ হাজার করদাতা রয়েছেন।
সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছর আগে নির্ধারিত কর আগামী ৫ বছরের জন্য কিছুটা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এতে কিছু কিছু ক্ষেত্রে করের মাত্রা বেশি বলে মনে হয়েছে। কিন্তু করদাতাদের দাবির প্রতি সম্মান রেখে কর কমানোর আবেদন অনুযায়ী শুনানির মাধ্যমে আবেদন নিস্পত্তি করে কর কমানো হচ্ছে।
ইতোমধ্যে প্রায় সাড়ে তিন হাজার করদাতাদের কর সহনীয় পর্যায়ে কমিয়ে নতুন করে তাদের কর নির্ধারণ করা হয়েছে। সরাসরি পৌরসভায় এসে ট্যাক্স সম্পর্কে কোন আপত্তি থাকলে তা আপিল করে নিস্পত্তি করার জন্য অনুরোধ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST