২৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে: মেয়র লিটন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই হিংসায় জ্বলে যাচ্ছে দেশবিরোধীরা। যারা উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়াবে, তাদেরকেই মোকাবেলা করা হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। চলমান পরিস্থিতিতে বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে পবা উপজেলার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত-শিবির। এই সহিংসতায় প্রায় দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সন্ত্রাসীরা সরকারি বিভিন্ন ভবন ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা জনগণের জানমালার নিরাপত্তায় মাঠে আছি, থাকবো।
তিনি আরো বলেন, রাজশাহী আমাদের নিয়ন্ত্রণেই ছিল। সে কারণে সন্ত্রাসীরা নগরীতে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারেনি। ভবিষ্যতেও আমরা এভাবে সতর্ক থাকবো।
সভায় বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, সাবেক এমপি রায়হানুল হক রায়হান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি তবিবুর রহমান শেখ, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী। সঞ্চালনা করেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST