১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

শতভাগ হল ছেড়েছেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গতকাল বুধবারের সংঘর্ষের পর থমথমে পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো বর্তমানে শতভাগ ফাঁকা হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার কথা থাকলেও এক দিন সময় দেওয়া হয়েছিল। আজ দুপুর ২টার দিকে সকল হল থেকে শিক্ষার্থীরা চলে গেছেন। বর্তমানে সব হল শতভাগ ফাঁকা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সব প্রভোস্টকে তাদের হলগুলোর রুমে সিলগালা করে দেওয়ার জন্য বলা হয়েছে। আজকে মাদারবক্স হলে সিলগালা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সব দোকানপাট বন্ধ রাখার জন্যও বলা হয়েছে। আজ সকালে শিক্ষার্থীদের হল ছাড়তে এবং ক্যাম্পাসে দোকানপাট বন্ধ রাখতে ক্যাম্পাসজুড়ে মাইকিং করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে গত কয়েক দিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলন গতকাল ভয়াবহ রূপ ধারণ করে। বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় শিক্ষার্থী ও পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল মেরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরবর্তীতে অবরুদ্ধ উপাচার্যকে প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

সরেজমিনে দেখা যায়, গতকাল রাত থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। শের-ই-বাংলা হল, মতিহার হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হলসহ ১৭টি হলের অধিকাংশ রুমই তালাবদ্ধ।

এদিকে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বুধবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশও প্রদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গতকাল ছুটি বাতিল ও হল খোলা রাখাসহ পাঁচ দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এক দিন বৃদ্ধি করে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত হল থেকে বের হতে সময় দেওয়া হয়। ফলে বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে রাবি ক্যাম্পাসেও।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে হাটকানপাড়া জোবেদা কলেজে নবীন বরণ ও বই বিতরণ উৎসব

এই বিষয়ে শের-ই-বাংলা হলের এক শিক্ষার্থী বলেন, আজ ভোরে ঘুম থেকে উঠেই ব্যাগ গুছিয়েছি। বাসা থেকে অনেক দুশ্চিন্তা করছে। দ্রুত বাড়িতে পৌঁছালেই স্বস্তি।

রেজওয়ান নামের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের অবস্থা ভালো না। বাড়ি থেকে মা-বাবা বারবার ফোন দিচ্ছে। তাই ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। পরিস্থিতি ভালো হলে তারপর হলে আসব।

বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের রামীম বলেন, গতকাল রাতে মেসে ছিলাম। আজ সকালে হলে এসে আমার জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আতঙ্কে দিন কাটানোর চেয়ে বাসায় চলে যাই। বাড়ি থেকেও পরিবার কল দিচ্ছে। সবকিছু স্বাভাবিক হলে ক্যাম্পাসে আসব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST