১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোর গণভবনে আবারও বসবে মন্ত্রিসভা!







স্টাফ রিপোর্টার : নাটোরের উত্তরা গণভবনে আবারও বসে পারে মন্ত্রী পরিষদের সভা। সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। এজন্য সংস্কারও করা হয়েছে গণভবন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন, এক সময়ে উত্তরা গণভবনে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হতো। আবারও এখানে মন্ত্রিপরিষদের সভা করার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি জানানো হয়েছে। তিনি অনুমোদন করলে এখানে নিয়মিত বসতে পারে মন্ত্রিসভা। আমি চেষ্টা করছি এখানে মন্ত্রিপরিষদের সভা করানোর।

জানা যায়, দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে ‘উত্তরা গণভবন’ হিসেবে নামকরণ করেন। এর ঠিক একমাস পরে বঙ্গবন্ধু উত্তরা গণভবনের মূল প্রাসাদের ভেতরে মন্ত্রিসভার একটি বৈঠক করেন। সেই থেকেই ভবনটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৭৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রাসেল, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ সপরিবারে গণভবনে আসেন বঙ্গবন্ধু। এরপর কয়েক দফায় মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৯৯৬ সালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে অবহেলিতই থেকে গেছে উত্তরা গণভবন।

আরও পড়ুনঃ   জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

উত্তরা গণভবনে মন্ত্রিপরিষদের বৈঠকের দাবি দীর্ঘদিনের ছিল। বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতি বিজড়িত দৃষ্টিনন্দন উত্তরা গণভবনে অতীতের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদের বৈঠকের মাধ্যমে উত্তরা গণভবন নামকরণের স্বার্থকতা ও গৌরব ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এটার নামকরণের ৫২ বছরও পার হয়েছে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

দিঘাপতিয়ার রাজপরিবার ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতে চলে যান। পরবর্তী সময়ে ১৯৬৭ সালের ২৪ জুলাই দিঘাপতিয়া রাজবাড়িকে গভর্নর হাউজ হিসেবে ঘোষণা করেন পূর্ব পাকিস্থানের গর্ভনর মোনায়েম খান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী উত্তরা গণভবনকে উত্তরাঞ্চলীয় হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে।

ইতিহাসমতে জানা যায়, নাটোরের উত্তরা গণভবন আঠারো শতকে দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হত। দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় ১৭৩৪ সালে প্রায় ৪২ একর জমির ওপর দিঘাপতিয়া রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। ১৮৯৭ সালের ১২ জুন প্রলয়ংকরী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদটি পুনঃনির্মাণ করেন। চারদিকে সীমানা প্রাচীরবেষ্ঠিত ৪২ একর জমির ওপর রাজবাড়ির ভেতর বিশেষ কারুকার্যখচিত উত্তরা গণভবনের মূল ভবনসহ ছোটবড় মোট ১২টি ভবন নির্মিত হয় সেসময়।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১২

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৩

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৪

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৫

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৬

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৭

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৮

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৯

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST