২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপে আবেদন ৭-১৫ জুলাই

অনলাইন ডেস্ক : ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দ্বিতীয় ধাপে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ভর্তিচ্ছুদের যারা প্রথম ধাপে আবেদন করতে পারেননি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থী আগামী ৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

রোববার (৩০ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেননি, অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি, তাদের জন্য এই ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন ৭ জুলাই বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৫ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০ টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১৬ জুলাইয়ের মধ্যে অবশ্যই ওই কলেজে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে যেসব শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছেন, সেসব শিক্ষার্থীর দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই। দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না। তবে, তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ   পূর্বাচলে স্টেডিয়াম ঘুরে যা বললেন বিসিবি সভাপতি

এর আগে, চলতি শিক্ষাবর্ষে গত ২১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। পরে ২২ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST