২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মেকআপহীন খোলামেলা ছবিতে ট্রলের মুখে ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন টলিউডের শীর্ষ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার ও প্রসেনজিতের ৫০তম জুটির ছবি অযোগ্য-র মুক্তির আগেই রেশন দুর্নীতিকাণ্ডে দু’বার ইডির তলবের মুখে পড়েছেন।

সম্প্রতি ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী। প্রায় পাঁচ ঘণ্টা জেরা শেষে সেখান থেকে বের হন তিনি। এরপর নতুন সিনেমার প্রচারণা নিয়েও কেটেছে ব্যস্ত সময়। সবকিছু মিলিয়ে খানিকটা ক্লান্ত ঋতুপর্ণা।

তাই নিজের জন্য কিছুটা অবসর সময় বের করেই ঘুরতে চলে গেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে গিয়েই বেশ কিছু ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুনঃ   আবারও ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

অভিনেত্রী ঠিক কোথায় গেছেন সেটা জানা না গেলেও ঋতুর ছবির ক্যাপশন দেখে বোঝা গেছে, তিনি কোনও দ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন। সাদা নেটের টপ পরেছেন। চোখে সানগ্লাস, মুখে মেকআপের লেশটুকু নেই।

চেনা সেই খোলা চুলে ঋতুপর্ণা বেশ কিছু সেলফি নিয়েছেন। যেই সেলফি দেখেই বোঝা যাচ্ছে অভিনেত্রীর চেহারায় সান ট্যান পরেছে। একদমই প্রকৃতির কোলে নিজেকে হারানোর জন্য শহর ছেড়ে চলে এসেছেন কোনও নির্জন দ্বীপে।

মেকআপ ছাড়া ঋতুপর্ণা ছবি দিতেই ট্রলের মুখে পড়েছেন। অনেকেই তার ছবির নীচে কমেন্টে লিখেছেন, ‘মেকআপ ছাড়া জঘন্য লাগছে।’ আবার অনেকে লিখেছেন, ‘কী বিচ্ছিরি দেখতে লাগছে।’ কেউ কেউ অভিনেত্রীকে মাসিমা বলেও সম্বোধন করেছেন।

আরও পড়ুনঃ   ‘জাতি হারিয়েছে একজন অভিভাবক, তার অবদান চিরস্মরণীয়’-হানিফ সংকেত

তবে তাদের কারোর মন্তব্যের জবাব দেননি ঋতুপর্ণা। তিনি নিজের মতো করে ছুটি উপভোগ করছেন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। গত ১৯ জুন ইডি দফতরে আসেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার আইনজীবী। পাঁচ ঘণ্টা পর ঋতপর্ণা ইডি দফতর থেকে বের হন। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তারাও (তদন্তকারীরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৩

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১৪

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৫

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৬

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৭

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৯

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

২০

Design & Developed by: BD IT HOST