১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

হাসপাতালে গিল, দুশ্চিন্তায় ভারত

অনলাইন ডেস্ক : কলকাতা টেস্টে ম্যাচ তিন দিনেই শেষ হবে, তা প্রায় শতভাগ নিশ্চিত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হাতে রেখে মাত্র ৬৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ‘অস্বস্তিকর’ ইডেন গার্ডেন্সের পিচে বড় ধরনের বিপর্যয় না ঘটলে জয়ের পাল্লা ভারতের দিকে ভারী বেশি। তবুও স্বাগতিকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে অধিনায়ক শুভমান গিলের ইনজুরি।

দ্বিতীয় দিন মাত্র তিন বল খেলে রিটায়ার্ড হার্ট হয়েছেন গিল। সাইমন হারমারের বলে বাউন্ডারি মারতে গিয়ে ঘাড়ে ব্যথা পান তিনি। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিওকে ডাকেন এবং ঘাড় ধরে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ   ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

গিল আর ব্যাটিংয়ে নামেননি। ১৮৯ রানে ৯ উইকেট হারিয়ে ভারতের ইনিংস শেষ হয়। প্রথম সেশনের পর বিসিসিআই জানায়, ঘাড়ে স্প্যাজমের কারণে বোর্ড মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে অধিনায়ককে।

দিনের খেলা শুরু হওয়ার আগেই গিলকে ঘাড়ের ব্যায়াম করতে দেখা গেছে। একই ধরনের ইনজুরিতে ২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ অফিসিয়ালস হিসেবে যারা থাকবেন

দিনের বাকি সময় নেক ব্যান্ড পরে ড্রেসিংরুমে ছিলেন গিল। দিনের খেলা শেষ হতেই স্ক্যান করানোর জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। বোর্ড জানিয়েছে, আগামীকাল (রবিবার) তার মাঠে নামা নির্ভর করছে তার উন্নতি ও পরিস্থিতির ওপর।

গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে অধিনায়কত্ব করেছেন ঋশাভ পান্ত। রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করেছে ভারত। ৭ উইকেটে ৯৩ রান প্রোটিয়াদের স্কোরবোর্ডে জমা পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST