৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

স্বর্ণ চোরাকারবারি দেলোয়ার গ্রেফতার, পদ্মা দিয়ে ৮১ ভরি স্বর্ণ পাচারের চেষ্টা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদী দিয়ে তিনি ৮১ ভরি স্বর্ণের বার ভারতে পাচারের চেষ্টা করার সময় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৯৩ লাখ টাকা।
রোববার (৩০ জুন) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার করা হয় স্বর্ণ চোরাকারবারির নাম দেলোয়ার হোসেন (৩৬)। তিনি মহানগরের দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আব্দুর রশিদের ছেলে।
আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মহানগর গোয়েন্দা শাখা পুলিশ জানতে পারে, কয়েকজন চোরাকারবারি স্বর্ণ অবৈধভাবে ভারতে পাচারের জন্য কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদীপথে নৌকায় ভারতে নিয়ে যাবে। খবর পেয়ে দুপুর ১২টায় মহানগর গোয়েন্দা শাখা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে একটি দল কাশিয়াডাঙ্গা থানার বশরী এলাকার শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান নেয়। পরে দলটি তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাঁধের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এর মধ্যে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন কৌশলে পালিয়ে যান। তবে অপরজনকে গ্রেফতার হয়। তার কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ওই স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি। পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST