২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

অনলাইন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম। বিজ্ঞাপন থেকে নাটক, সবখানেই ছিল তার সরব উপস্থিতি। তবে সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে বিয়ের পর থেকেই পর্দা থেকে খানিকটা দূরে রয়েছেন শাহতাজ। বর্তমানে পুরোদমে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি।

বুধবার বিকেলে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শাহতাজ, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডের পাতায়া বিচে অবস্থান করছেন।এদিন শেয়ার করা ওই ছবিগুলোতে শাহতাজকে দেখা গেছে সৈকতে গোধূলি লগ্ন উপভোগ করতে।

আরও পড়ুনঃ   মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শাহতাজকে পরনে ছিলো সাদা রঙের একটি অফ-শোল্ডার গাউনে, যা তাকে বেশ মোহনীয় করে তুলেছে। এছাড়াও চুলে লাগানো বড় সাদা ফুল তার সৌন্দর্যে আলাদা মাত্রা এনেছে।

এছাড়াও সৈকতের বালু তটে রেস্টুরেন্টের আলোকসজ্জিত পরিবেশের মাঝে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিনের সমাপ্তি টানার এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না’।

আরও পড়ুনঃ   ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট

ছবিগুলো প্রকাশের পর শাহতাজের ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘হোয়াইট অ্যাঞ্জেল’, আরেকজন লিখেছেন ‘গর্জিয়াস’। কেউ কেউ তার এই নতুন লুক দেখে তাকে ‘সো প্রিটি গার্ল’ বলেও অভিহিত করেছেন।

আড়ালে থাকার কারণ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ কাজ কমিয়ে দেওয়া নিয়ে শাহতাজ কখনো পরিষ্কার করে কিছু বলেননি। নাটক, টেলিছবি এবং মিউজিক ভিডিওতে তার যে দারুণ পথচলা শুরু হয়েছিল, তা এখন সামাজিক মাধ্যমের সরব উপস্থিতিতেই সীমাবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST