২৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সিরিজ খেলতে ভারতীয় দল সিলেটে

অনলাইন ডেস্ক : আগামী ২৮ এপ্রিল থেকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মেয়েরা। সে উপলক্ষ্যে সফরকারীরা আজ (মঙ্গলবার) দুপুরে সিরিজের ভেন্যু শহর সিলেটে এসে পৌঁছেছে। এবার প্রথমবারের মতো দল দুটি সংক্ষিপ্ত ফরম্যাটে পাঁচ ম্যাচের সিরিজে মোকাবিলা করবে।

২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম টি-টোয়েন্টি। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচও একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, রাতের আলোয়। এরপর ২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে, সন্ধ্যা ৬টায়।

আরও পড়ুনঃ   পদ্মা সেতুর দুই বছর: ১ হাজার ৬৪৮ কোটি টাকা আয়

এবারের সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসলো ভারতীয় মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। যদিও সেবার ওয়ানডে সিরিজে দু’দলের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সিরিজের শেষ ওয়ানডেতে নাহিদা আক্তারের বলে সুইপ খেলতে গিয়ে সফরকারী অধিনায়ক হারমানপ্রীতের ব্যাট ও পা (অস্পষ্ট) ছুঁয়ে স্লিপারের হাতে ধরা পড়ে। ওই সময় আবেদনে সাড়া দিয়ে তাকে আউট দেন আম্পায়ার তানভীর আহমেদ।

এমন সিদ্ধান্ত কিছুতেই মানতেই পারেননি ভারতীয় অধিনায়ক। মাঠে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে হাতে থাকা ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বসেন। এতে একটি স্ট্যাম্প উড়ে গিয়ে পড়ে ৪-৫ হাত দূরে। এরপর আম্পায়ারের দিকে আঙুল তুলে কিছু কথা বলে ক্ষোভ নিয়ে মাঠ ত্যাগ করেন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের সামনে বলে যান— বাংলাদেশে ভবিষ্যতে খেলতে এলে ‘প্যাথেটিক আম্পায়ারিং’–এর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়েই আসবেন! সেই আম্পায়ার তানভীর আহমেদকে এবার সিরিজে রাখা হয়নি।

আরও পড়ুনঃ   প্রাথমিকের জন্য ২০১ কোটি টাকায় ৪ কোটি ৪ লাখ বই কিনবে সরকার

ভারতের স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিকা ঘোষ (উইকেটকিপার), ইয়াশতিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST