২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সম্পত্তির লোভে মাকে নির্মম মারধর মেয়ের, রক্তপানের হুমকি

অনলাইন ডেস্ক : সম্পত্তির লোভে নিজের মাকে নির্মম মারধরের অভিযোগ উঠেছে এক মেয়ের বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে অভিযুক্ত ওই মেয়েকে তার মাকে কামড়ে দিতে এবং চুল টেনে মারধর করতে দেখা যায়।

এমনকি ‘মায়ের রক্তপান করার’ হুমকিও দিতে দেখা যায় তাকে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। শনিবার (১ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, হৃদয় বিদারক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে হরিয়ানার হিসারের একজন মেয়ে তার মাকে কামড় দিচ্ছেন বলে দেখা যাচ্ছে। এমনকি নির্যাতনের মধ্যেই “তার রক্ত ​​পান করার” হুমকি দেওয়ার পাশাপাশি তার চুল টেনে টেনে থাপ্পড় মারতেও দেখা যায়।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অভিযুক্ত ওই তরুণীর ভাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি বলেছেন, তার বোন তাদের মাকে বন্দি করে রেখেছে এবং তার সম্পত্তি তার (মেয়ের) নামে হস্তান্তর করার জন্য তাকে (মাকে) মানসিক ও শারীরিকভাবে হয়রানি করছে। পরে পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

আরও পড়ুনঃ   গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহনযোগ্য : নেতানিয়াহু

সংবাদমাধ্যম বলছে, হরিয়ানার হিসার জেলার আজাদনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম নির্মলা দেবী। অভিযোগ করা হয়েছে, তার কন্যা রিতা মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে চান। বৃদ্ধা তাতে রাজি না-হওয়ায় তার ওপর অত্যাচার করা হয়।

পুলিশকে ওই তরুণীর ভাই জানিয়েছেন, দিনের পর দিন তার মায়ের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করছেন তার বোন। তাকেও বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই ঘটনায় বোনের শাস্তি এবং মায়ের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক।

তিন মিনিটের ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, বিছানার ওপর বসে বৃদ্ধা মাকে এলোপাথাড়ি মারছেন তারই কন্যা। কখনও তার চুল ধরে টানছেন, কখনও মাথা দেওয়ালে ঠুকে দিচ্ছেন। একসময়ে তাকে বলতে শোনা যায়, “কী মজা! এবার আমি তোমার রক্ত পান করব। তুমি আমাকে এ সব করতে বাধ্য করছো। তুমি আর কত দিন বাঁচবে? সারা জীবন কি বেঁচে থাকবে?”

আরও পড়ুনঃ   একেবারে যুদ্ধ বন্ধ চায় হামাস, মুক্তি দেবে সব জিম্মিকে

ভাইরাল এই ভিডিওতে এক পুরুষ কণ্ঠও শোনা গেছে। তবে তৃতীয় কাউকে এতে দেখা যায়নি।

অভিযুক্ত ওই তরুণীর ভাই জানিয়েছেন, দু’বছর আগে তার বোনের বিয়ে হয়েছিল। কিছুদিনের মধ্যে তিনি তার স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন। কুরুক্ষেত্র এলাকায় তাদের একটি জমি ছিল। সেটি ওই তরুণী বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। এরপর মায়ের বাড়িটিও বিক্রি করতে চান তারা। কিন্তু সেই সম্পত্তি মেয়ের নামে লিখে দিতে রাজি হননি বৃদ্ধা মা। তারপর থেকেই ঝামেলা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই তরুণী তার ভাইকেও বাড়ি থেকে বের করে দিয়েছেন।

আজাদনগর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সাধুরাম জানিয়েছেন, যুবকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ওই তরুণীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

২

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৪

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৫

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৬

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৭

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৯

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১০

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১১

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৩

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৬

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৭

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৮

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

২০

Design & Developed by: BD IT HOST