৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ৪৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হলেও সংশ্লিষ্ট আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সোমবার (৫ জানুয়ারি) র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে, শিবগঞ্জ থানাধীন ১০ নম্বর মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামে পলাতক আসামি শফিকুল ইসলাম বাবু (৩৫) তার বসতবাড়িতে অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা উক্ত আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির দক্ষিণ পাশের শয়নকক্ষের ভেতরে খাটের পাশে রাখা পাঁচটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে সেখান থেকে ৪৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে আসামি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   ‘বিয়ের কোনো পরিকল্পনা নেই’

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং পলাতক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

১

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

২

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

৪

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৫

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৮

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

৯

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১০

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১১

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১২

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১৩

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১৪

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৫

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৬

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৭

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১৮

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১৯

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

২০

Design & Developed by: BD IT HOST