৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

সোমবার (৭ সেপ্টেম্বর) লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন ও অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে নাটোরের লালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু এবং লালপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।

নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাটোরের জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বাবু।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন কর্মসূচি ও এর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের লক্ষ্য, উদ্দেশ্য ও সম্ভাব্য সুফল সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করা হয়।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ঝরে পড়া রোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। নারী ও শিশুর শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

এছাড়া সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের বিস্তার রোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বাল্যবিবাহ ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশে স্থানীয় নারী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST