১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত নারীসহ ৫ মাদক ব্যবসায়ী। ছবি- আরিএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা, দামকুড়া, শাহমখদুম, মতিহার ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, চোলাইমদ, হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ বালানগর গ্রামের মৃত সাদেক আলীর স্ত্রী মোসা: রেখা বিবি ওরফে রেফা (৪৬)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রেফাকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাছাড়াও দামকুড়া থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মেদবাড়ী গ্রামের মৃত যোসেফ বিশ্বাসের ছেলে ফ্রান্চিস বিশ্বাস (২৩)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ফ্রান্চিসকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

অন্যদিকে শাহমখদুম থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভূগরইল এলাকায় অভিযান পরিচালনা করে ভূগরইল (পশ্চিমপাড়া) গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে মো: রবিউল ইসলাম (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও .৭০ (দশমিক সাত শুন্য) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়া, মতিহার থানা পুলিশ একই তারিখ বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের রুপচানের স্ত্রী মোছা: মিলনী বেগম ওরফে মিলনা (৫৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীর ড্রেন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

অপরদিকে বোয়ালিয়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মালোপাড়া সোনাদিঘীর মোড় এলাকার মদন সরকারের ছেলে মাধব সরকার (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মাধবকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST