১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

লটারির মাধ্যমে একযোগে ৩০ জনকে বদলি করলেন ডিসি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ জেলায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলিতে এবার তৈরি হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৩০ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে প্রকাশ্য লটারির মাধ্যমে একযোগে বদলি করেন। ঘুষ, সুপারিশ ও তদবিরমুক্ত এ ব্যতিক্রমী পদক্ষেপকে সংশ্লিষ্ট কর্মকর্তারা নজিরবিহীন বলে অভিহিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদগুলোতে জনবল সংকট থাকায় কয়েকজন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে একসাথে দুইটি ইউনিয়নের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। জনবল সংকটজনিত পরিস্থিতির মধ্যে স্বচ্ছতা বজায় রাখতেই জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রকাশ্য লটারির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় প্রশাসন।

লটারি শুরুর আগে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, বদলির ক্ষেত্রে সংসদীয় আসন, কর্মকর্তাদের স্থায়ী ঠিকানা, কর্মমূল্যায়ন এবং সামগ্রিক উপযোগিতা বিবেচনায় রেখে সংশ্লিষ্ট উপজেলায় লটারির মাধ্যমে কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে প্রকাশ্য লটারি ছাড়া বিকল্প নেই।

আরও পড়ুনঃ   কর কমাতে থাকলে তো কিছুদিন পর বেতন-ভাতাও পাব না: অর্থ উপদেষ্টা

নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক সরকার লটারির মাধ্যমে সোনারগাঁয়ের মোগরাপাড়া এবং সনমনপুরা ইউনিয়ন পরিষদে বদলি হয়েছেন। তিনি বলেন, সবাইয়ের সামনে লটারি হয়েছে। এখানে ঘুষ বা তদবিরের কোনো সুযোগ ছিল না।

আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান বদলি হয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদে। তিনি বলেন, ডিসি স্যার স্পষ্ট নির্দেশ দিয়েছেন সরকারের নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে হবে।

উচিৎপুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জোবায়ের হোসেন লটারিতে কাচপুর ইউনিয়ন পরিষদে বদলি হয়ে জানান, এভাবে বদলিতে কারও লবিং বা সুপারিশের সুযোগ ছিল না। যার যেখানে নিয়তি, সেখানেই দায়িত্ব পড়েছে।

আরও পড়ুনঃ   জেলা-মহানগরে জামায়াতের আমীর হলেন যারা

আলীরটেক ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. সম্রাট আহম্মেদ লটারির মাধ্যমে মদনপুর ও মুছাপুর ইউনিয়ন পরিষদে বদলি হয়েছেন। জনবল সংকটের কারণে তাকেও একসঙ্গে দুটি ইউনিয়নের দায়িত্ব নিতে হবে।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাঈমা ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জেলায় কর্মরত সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তা।

প্রশাসন ও কর্মকর্তাদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহিতার এই লটারিভিত্তিক বদলি প্রক্রিয়া মাঠ প্রশাসনে নতুন একটি মানদণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST