২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রোনালদোর আরও এক রেকর্ড ভাঙলেন মেসি

অনলাইন ডেস্ক : জোড়া গোল ও সমান অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে আজ (রোববার) বড় জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যাতে ভর করে ফ্লোরিডার ক্লাবটি নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছেন মেসি। এর মধ্যে একটি– পেশাদার ফুটবলে পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের রেকর্ড। যা এতদিন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে ছিল।

এমএলএসের ম্যাচে এদিন রেড বুলসের বিপক্ষে মাত্র ১৫ মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। তবে ২৪ মিনিটেই তারা সমতায় ফেরে জর্দি আলবার গোলে। কয়েকজনের মাঝখান দিয়ে তাকে রক্ষণচেরা একটি পাস বাড়ান মেসি। এর মধ্য দিয়ে ২০০৭ সাল থেকে টানা ১৯ পঞ্জিকাবর্ষে এই আলবিসেলেস্তে তারকা ৩০ বা এর বেশি গোলে সরাসরি অবদান রাখলেন। বার্সেলোনার হয়ে শুরু করা সেই ধারা মেসি ধরে রেখেছেন পিএসজি ও ইন্টার মায়ামিতেও।

আরও পড়ুনঃ   রাতে অস্ট্রেলিয়া-ভারতের ‘শেষ ম্যাচ’, সেমিতে যাবে কারা

মায়ামির এর পরের গোলেও অবদান ছিল মেসির। মিনিট দুয়েকের ব্যবধানে মেসির উড়িয়ে মারা ক্রস বক্সে পেয়ে যান আলবা, এরপর তেলাসকো সেগোভিয়া হয়ে সেটি জালে জড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়েই ভেনেজুয়েলার এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটি করেন। মায়ামির বাকি দুটি গোল আসে মেসির পা থেকে। ৬০ মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাসে বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি। ১৫ মিনিট বাদেই বেঞ্জামিন ক্রেমাশ্চির পাস পেয়ে বক্সের মাথা থেকে ক্রস নেন লুইস সুয়ারেজ। যা প্রথমে বুক দিয়ে নামিয়ে এনে পরে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলবিসেলেস্তে তারকা।

আরও পড়ুনঃ   চিকিৎসকরা চিকিৎসা বিজ্ঞানের দার্শনিক- বিএসএমএমইউ উপাচার্য

ওই গোলেই রোনালদোর নন-পেনাল্টিতে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেন মেসি। এতদিন পেনাল্টি ছাড়া সর্বোচ্চ ৭৬৩ গোলের রেকর্ডটি ছিল পর্তুগিজ তারকার অধীনে। যদিও সবমিলিয়ে আল-নাসরের এই তারকা ফরোয়ার্ডই এখনও শীর্ষে (৯৩৮ গোল)। আজকের জোড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে মেসির নন-পেনাল্টি গোল ৭৬৪টিতে পৌঁছে গেল। অবশ্য দুজনের ক্যারিয়ার চলমান থাকায় বারবারই রেকর্ডটির হাতবদল হতে পারে। এক্ষেত্রে অবশ সিআরসেভেনের চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেছেন এলএমটেন। সবমিলিয়ে মেসি ৮৭৪ গোল করেছেন।

এ ছাড়া এমএলএসের ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে দুই বছরে কমপক্ষে ৩৫টি গোল ও ২৫ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন মেসি। এই তালিকায় থাকা বাকিরা হলেন– রবি কিন (২০১৩-১৪), সেবাস্তিয়ান গিওভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হার্নান্দেজ (২০২৩-২৪)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST