৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাসিকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের ট্রেনিং রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

সভায় নারী ও বালিকার কল্যাণ, ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জনে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন কমিউনিটি ডেভেলপমেন্ট শাখার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কমিউনিটি হাউজিং ফান্ড হতে ৩১৭টি পরিবারকে গৃহ নির্মাণে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। নতুন গৃহ নির্মাণ ও পুরাতন বাড়ী সংস্কারে সহায়তা প্রদান করা হয়। শিক্ষা, ব্যবসা, পুষ্টি সহায়তা বাবদ অনুদান প্রদান করা হয়। নগরীতে বিভিন্ন ওয়ার্ডে টয়লেট নির্মাণ, টিউবওয়েল স্থাপন, ড্রেন ও রাস্তা নির্মাণ করা হয়।

আরও পড়ুনঃ   Sweat Work Repeat

নারী ও কিশোর-কিশোরীর কল্যাণে পুষ্টি সহায়তা ও বয়ঃসন্ধি বিষয়ে উপকরণ সহায়তা প্রদান। নারীর ক্ষমতায়ণে কমিউনিটি সংগঠন গঠণ, এর মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে সঞ্চয়। নারী উদ্যোক্তারা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে নিজেরা আর্থিকভাবে স্বচ্ছলতা অর্জন করে। লিঙ্গ সমতায় পারিবারিক আইন সহায়তা, ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক আয়োজন, নারীকে বিশেষ ক্ষমতায়নে গৃহ নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে নারী বান্ধব পরিবারকে অগ্রাধিকার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

সভায় রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি, সিডিসি ও সিএইচডিএফের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST