৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিসিবির পাশে সিসিডিএম

অনলাইন ডেস্ক : ঢাকার ক্লাবভিত্তিক সব খেলার আয়োজকের ভূমিকা পালন করে থাকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। আগামী ২০২৫–২৬ মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার অনুযায়ী লিগগুলো যথাসময়ে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে তারা। মূলত বিসিবি নির্বাচন স্থগিত না করায় আজ বুধবার সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকার বেশ কিছু ক্লাব।

তবে সিসিডিএম জানিয়েছে, তাদের আওতাভুক্ত প্রতিটি প্রতিযোগিতা সঠিক সময়ে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এসব প্রতিযোগিতার মধ্যে রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ, তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ এবং সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।

আরও পড়ুনঃ   সাকিব কি থাকছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে

সংস্থাটি নিশ্চিত করেছে, খেলোয়াড়দের এবং সংশ্লিষ্ট সবার জন্য একটি সুশৃঙ্খল, প্রতিযোগিতামূলক ও নিরাপদ ক্রিকেট মৌসুম নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ এক বিবৃতিতে সিসিডিএম আরও জানিয়েছে, অংশগ্রহণকারী খেলোয়াড়দের স্বার্থ এবং কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই নীতির সঙ্গে একমত হয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

আরও পড়ুনঃ   কয়েক ঘণ্টার ব্যবধানে গোল করলেন রোনালদো ও তার ছেলে

খেলোয়াড়দের ভবিষ্যৎ ও তাদের খেলাধুলার সুযোগ-সুবিধা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য প্রতিটি লিগ ও টুর্নামেন্ট সময়মতো আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে সিসিডিএম। ঘরোয়া ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST