২৬ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শ.ম সাজু

সংবাদ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬আগস্ট) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার শ.ম. সাজুকে আহ্বায়ক ও দৈনিক কাল বেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলকে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আগে সভায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়।

তলবি সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়রসহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন। সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তিফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম ও ইত্তেফাকের ফটো সাংবাদিক আজাহার উদ্দিন।

আরও পড়ুনঃ   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

এদিকে তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকতআলী, সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সদস্য সরকার শরিফুল ইসলাম, মঞ্জুয়ারা খাতুন, ওয়ালিউর রহমান বাবু, জামাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান মিশু, বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আব্দুস সাত্তার ডলার, মো. সালাউদ্দিন, মুস্তাফিজুর রহমান রাশেল, এনায়েত করিম, রাজু আহম্মেদ, মাইনুল হাসান জনি, সাখাওয়াত হোসেন, শামশুল ইসলাম ও রেজাউল করিম, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়, সহ সভাপতি আবু সাঈদ রনিসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST