১৯ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন হাসেন আলী

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার : রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর শনিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসেন আলী। তিনি ‘খ’ প্যানেলের প্রার্থী ছিলেন। হরিণ প্রতীক নিয়ে তিনি ১ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।

তাঁর প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের প্রার্থী খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে ১ হাজার ২৬ ভোট পেয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।

আরও পড়ুনঃ   যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

এই নির্বাচনে ‘খ’ প্যানেল থেকে শুধু বিএনপিপন্থী ব্যবসায়ীরা অংশ নেন। আর ‘ক’ প্যানেলে ২১টি পদের মধ্যে বিএনপিপন্থী নয়জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন ও জামায়াতপন্থী ১১ জন অংশ নেন। ভোটে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল। আর ‘খ’ প্যানেল জিতেছে ১০টি পদে।

ঘোষিত ফলাফল অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের প্রার্থী শামসুর রহমান শান্তন ঘুড়ি প্রতীকে ১ হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ। তিনি চশমা প্রতীকে ১ হাজার ৭৫ ভোট পেয়েছেন।

পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ১০টিই পেয়েছে ‘ক’ প্যানেল। আর ৮টি পেয়েছে ‘খ’ প্যানেল। ‘ক’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন- রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন এবং মোবাশ্বের আলী।

আরও পড়ুনঃ   আমিরের বক্তব্যকে গণমাধ্যমে ভুলভাবে প্রচারের প্রতিবাদ জামায়াতের

‘খ’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন- তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।

প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৯০০ জন। এরমধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। দীর্ঘ দিন পর ভোট হওয়ায় ভোটাররা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১০

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST