৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৩ আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণহার থানার সাহাপুর গ্রামের মো: আমজাদ আলীর ছেলে মো: আলমগীর হোসেন (৪৬); বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত সাদেক শেখের ছেলে মো: মুক্তা শেখ (৩৬) এবং বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো: নাইম (২৫)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামি আলমগীরের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য যে, কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ২ গ্রাম হেরোইন এবং ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST