২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আরএমপি’র পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে মসজিদ, ইফতার বাজার, কাঁচাবাজার, শপিং মল এবং বাস স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে । একই সাথে ইফতারের সময় ঘরমুখো মানুষ দ্রুত সময়ে ঘরে ফিরতে পারে সে বিষয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে। তিনি ব্যবসায়ী, মার্কেট ও বাজার সমিতির নেতৃবৃন্দকে যানজট এড়াতে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং দোকানে সিসি ক্যামেরা লাগানোর কথা বলেন। এছাড়াও তিনি যাত্রীদের নিরাপত্তায় পরিবহণের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দকে বাসে সিসি ক্যামেরা স্থাপন করতে বলেন।

আরও পড়ুনঃ   বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় খালাস পেলেন দুলু

তিনি আরও বলেন, সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট, চাঁদাবাজ সম্পর্কে কিংবা কী কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা সাহস করে এগিয়ে আসুন, চাঁদাবাজ, সিন্ডিকেট, ভেজাল পণ্য তৈরি সম্পের্কে তথ্য দিন। প্রয়োজনে ক্যাব বা ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করবে পুলিশ তাদের সাহায্য করবে। তিনি বলেন, শুধু মাত্র আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না, এজন্য নৈতিকতা দিয়ে কাজ করতে হবে। ভেজাল ইফতার সামগ্রী তৈরি না করা, পলিথিন ব্যবহার না করা এবং রাস্তা দখল করে বাজার না বসাতে সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে ফুটপাত দখল উচ্ছেদ, জরিমানা

সকলের সহযোগিতায় রাজশাহী মহানগরীতে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং যানজট মুক্ত নগরী তৈরি সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় বাজার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী, ডিজিএফআই, র‌্যাব-৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা ও এফবিসিসিআই-এর সভাপতি, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পরিবহণের মালিক-শ্রমিক ও নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও বাজার কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৩

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৪

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৫

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৬

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

৭

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

৮

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

৯

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১১

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৩

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৪

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৫

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST