২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে র‌্যালি ও পথসভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪’ উদযাপন উপলক্ষে আজ সোমবার (০২ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহিদ মিনার চত্বরে র‌্যালি ও পথসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। এবারের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় টুকটুক তালুকদার বলেন, আমরা দেখতে পাই বাংলাদেশের প্রতিটি সেক্টরে নারীরা সাফল্যের সাথে কাজ করছে। নারী ও পুরুষ উভয় মিলে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বেড়ে যাবে যদি নারী নির্যাতন কমে যায়। নারী নির্যাতন যে শুধু গায়ে হাত তুললে হয় তা নয়, মানসিকভাবে নারীরা অনেক জায়গায় নির্যাতিত। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা থেকে আমরা এখনো পুরোপুরো বেরিয়ে আসতে পারিনি।

আরও পড়ুনঃ   বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পেক্ষাপটে বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা উল্লেখ করে টুকটুক তালুকদার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা। বাল্যবিবাহ প্রতিরোধে আইন থাকা সত্বেও অনেক সময় গোপনে বাল্যবিবাহ হচ্ছে। অবিলম্বে এটি বন্ধ করতে হবে। এসময় তিনি নারী নির্যাতন মুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন যেখানে নারীরা বাধাহীনভাবে দেশ ও সমাজের উন্নয়নে অংশ নিতে পারবে।

আরও পড়ুনঃ   বাগমারায় রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন। কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST