১০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহীতে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। কর্মশালায় ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ ফারাহ শাম্মী।

এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। তথ্য অধিকার আইন, ২০০৯-এর পটভূমি, উদ্দেশ্য এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এর গুরুত্ব তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য উপাদান। এ আইন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান। তিনি বলেন, কোনো অনিয়ম বা দুর্নীতির ঘটনা ঘটলে তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণের সচেতন ও সোচ্চার হওয়ার সুযোগ রয়েছে। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তিনি আইনের বিভিন্ন ধারা, উপধারা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি আরও বলেন, নির্ধারিত পদ্ধতিতে যেকোনো নাগরিক তথ্যের আবেদন করতে পারেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য দিতে বাধ্য। এতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “তথ্য অধিকার আইন নাগরিক ও প্রশাসনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। সরকারি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে এ আইনের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়লে জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং সুশাসন প্রতিষ্ঠার ভিত্তি আরও শক্তিশালী হয়। তাই সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আইনটির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ   শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও স্বচ্ছ ও জনবান্ধব হবে। একই সঙ্গে নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত হওয়ার ফলে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST