২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের এসেট প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম।

স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে রাজশাহীতে ‘কারিগরি শিক্ষা ও শিল্প খাতের অংশীদারিত্বে উন্নত জাতি গঠন’ শীর্ষক সেমিনার এবং জব ফেয়ার (চাকুরী মেলা) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় উক্ত সেমিনার। এরপর দুপুর ১২ টায় বেলুন উড়িয়ে এবং স্টলসমূহ পরিদর্শনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয় চাকুরী মেলার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের এসেট প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আবু হানিফ। সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আরও পড়ুনঃ   মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা

সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ আব্দুল্লাহ হিস সাফী।

মুখ্য আলোচক তার উপস্থাপনায় তাত্ত্বিক এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব, শিল্পখাতের ভূমিকা, শিক্ষা ও শিল্পখাতের সহাবস্থান, সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বের গুরুত্ব এবং উন্নত জাতি গঠনে করণীয় বিষয়ে সম্যক আলোচনা তুলে ধরেন।

আরও পড়ুনঃ   বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

চাকুরী মেলায় প্রাণ-আরএফএল গ্রুপ, বিডি জবস ডট কম, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-আকসা ডেভেলপার্স, সুকর্ণা ডেভেলপার্স, রাঙ্গাপরী ডেভেলপার্স এন্ড প্রোপার্টিজ, এমএইউ প্রোপার্টিজ, অ্যাডভান্স টেকনোলজি কন্সোর্টিয়াম লিঃ, এস রহমান ল্যান্ডমার্ক এবং মাহফুজ ফারদিন এন্ড এসোসিয়েটস অংশগ্রহণ করে।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শুধুমাত্র চাকুরীর পেছনে না ছুটে নিজেদের দক্ষতা বৃদ্ধির এবং নতুন নতুন উদ্যোক্তা হবার আহবান জানান। সেই সাথে সততা, ন্যায়নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে সফলতার শীর্ষে আরোহণের পরামর্শ প্রদান করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST