৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বিভিন্ন স্থানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

বুধবার বাদ যোহর রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মহানগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, বিএনপি নেতা আমিরুল ইসলাম রঞ্জু, রুবেল, ভূগোল, ইসলাম, আকতারসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   বনানীতে পথশিশুকে ধর্ষণ

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তিনি দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। এজন্য শত নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি এবং দেশের মাটিতেই অবস্থান করেছেন।

একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৃথকভাবে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম। জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

আরও পড়ুনঃ   উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

এছাড়া রাজশাহীর বিভিন্ন উপজেলাতেও গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে তানোর সদরের গোল্লাপাড়া বাজার মাঠে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। দোয়া পরিচালনা করেন গোল্লাপাড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ।

একই দিনে তানোরে মুন্ডুমালা পৌর বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির নেতা তৌহিদুর রহমান রেজা মাস্টারের নেতৃত্বে এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

রাজশাহীর বিভিন্ন উপজেলায় পৃথক পৃথকভাবে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST