২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে মাঝ-আকাশে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মাঝ-আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি উড়োজাহাজের একজন পাইলট নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। রোববার নিউ জার্সির হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

হ্যামন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল বলেছেন, স্থানীয় সময় রোববার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে উড়োজাহাজ দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, দুটি উড়োজাহাজের সংঘর্ষের পর একটি উড়োজাহাজ দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাজের আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের ওপর মাঝ-আকাশে একটি এনস্ট্রম এফ–২৮এ উড়োজাহাজের সঙ্গে আরেকটি এনস্ট্রম ২৮০সি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। উভয় উড়োজাহাজে কেবল পাইলটই ছিলেন। তাদের একজন নিহত হয়েছেন। এছাড়া অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ইউক্রেন যুদ্ধ : ট্রাম্পের সঙ্গে সমঝোতায় রাজি পুতিন

দুর্ঘটনাস্থলের কাছে একটি ক্যাফের মালিক সাল সিলিপিনো বলেন, ওই দুই পাইলট নিয়মিত তার রেস্তোরাঁয় আসতেন এবং প্রায়ই একসঙ্গে নাশতা করতেন। তিনি বলেন, তিনি ও অন্য ক্রেতারা উড়োজাহাজ দু’টিকে উড্ডয়ন করতে দেখেছিলেন। এরপর একটি উড়োজাহাজ নিচের দিকে পাক খেতে শুরু করে, তার পরপরই অন্যটিও একইভাবে নেমে আসে।

তিনি বলেন, এটা ভীষণ ধাক্কা দেওয়ার মতো। ঘটনাটি ঘটার পর থেকে আমি এখনো কাঁপছি।

হ্যামন্টনের বাসিন্দা ড্যান ডেমশেক স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি১০-কে বলেন, তিনি ব্যায়ামাগার থেকে বের হচ্ছিলেন, এমন সময় ব্যাপক শব্দ শুনতে পান এবং দুটি উড়োজাহাজকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে দেখেন।

তিনি বলেন, সঙ্গে সঙ্গেই প্রথম উড়োজাহাজটি সোজা অবস্থা থেকে উল্টে গিয়ে দ্রুত ঘুরতে শুরু করে এবং আকাশ থেকে নিচে পড়তে থাকে। এরপর মনে হলো দ্বিতীয় উড়োজাহাজটি কিছুক্ষণের জন্য ঠিকই ছিল। তারপর আরেকটি বিকট শব্দ বা এমন কিছু শোনা গেল… এরপর সেটিও দ্রুত ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করে।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

হ্যামন্টন নিউ জার্সির দক্ষিণাঞ্চলের আটলান্টিক কাউন্টিতে অবস্থিত প্রায় ১৫ হাজার মানুষের একটি শহর। এটি ফিলাডেলফিয়া থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ফ্রিল বলেন, এই উড়োজাহাজ দুর্ঘটনার কারণ জানতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করবে।

এফএএ ও এনটিএসবির সাবেক দুর্ঘটনা তদন্তকারী কর্মকর্তা অ্যালান ডিল বলেন, তদন্তকারীরা প্রথমেই দুই পাইলটের মধ্যে কোনও যোগাযোগ হয়েছিল কি না এবং তারা একে অপরকে দেখতে পেয়েছিলেন কি না—তা পর্যালোচনা করবেন।

সূত্র: এনবিসি নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST