২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে দুই কলেজের শিক্ষার্থীদের মোল্লা কলেজে হামলা, সংঘর্ষ

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শতাধিক শিক্ষার্থী মোল্লা কলেজে হামলা চালায়। হামলাকারীরা কলেজের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং কিছু সরঞ্জাম নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রোববার ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনার প্রতিশোধ নিতে আজ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পাল্টা হামলা চালায়।

বেলা ১টা পর্যন্ত মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। শুরুতে হামলাকারীরা কোনো বাধার মুখে না পড়লেও, পরে এলাকাবাসী ও মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই- মিজানুর রহমান মিনু 

সংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বিজয় আহমেদ বলেন, গতকাল আমাদের কলেজে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তাই আমরা প্রতিশোধ নিতে এসেছি। মোল্লা কলেজে যা পেয়েছি, তা নিয়ে এসেছি।

আরও পড়ুনঃ   পাবনার সাঁথিয়ায় দুর্বৃত্তদের হাতে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন

অন্যদিকে আন্দোলনরত সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন সময়মতো ব্যবস্থা নেয়নি বলেই তারা আজকের কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

ওয়ারী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মফিজুল ইসলাম বলেন, মোল্লা কলেজের সামনে পরিস্থিতি উত্তপ্ত। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমান শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, গতকালের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘটনাটি তদন্ত করবে।

এই সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তেজনার নতুন অধ্যায় সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের উসকানিমূলক কর্মকাণ্ড ও প্রশাসনের নির্লিপ্ততা পরিস্থিতি আরও জটিল করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

২

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

৩

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৫

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

৬

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৭

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৮

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

১০

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

১১

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১২

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

১৪

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৫

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৭

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১৮

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১৯

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST