১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই- মিজানুর রহমান মিনু 

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু।

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ১৭ বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার উৎসবমুখর পরিবেশে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগের আগ মুহুর্তে এসব কথা বলেন তিনি।

মিনু আরো বলেন, আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। যেখানে জনগণ সুষ্ঠ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই পরিবেশ সরকার ও নির্বাচন কমিশন তৈরি করে দিবে। আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি সবাই ভাই ভাই। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সবাই সহাবস্থনে সুন্দরভাবে নিজ প্রতীকের প্রচারণা করবেন এই প্রত্যাশা। ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণ হলে আমরা অর্থ্যাৎ ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।

এরপর তিনি ভেড়িপাড়া মোড় থেকে নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। পুলিশ লাইনের আশপাশসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ওই এলাকা।

আরও পড়ুনঃ   চাঞ্চল্যকর ক্লু-লেস ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন। ৪ নং ওয়ার্ডের গণসংযোগ ও প্রচার-প্রচারণা শেষে তিনি ৫ নং ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটান ও পথচারীদের নিজের লিফলেট দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিব উদ্দিন টুটুল ও সাধারণ সম্পাদক রুবেল, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ,সাবেক সহ সভাপতি জেলা যুবদল, সদস্য রাজ পাড়া থানা বিএনপির মোস্তাফিজুর রহমান , প্রশিক্ষক কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি, মহানগর যুবদল সাবেক সাধারণ সম্পাদক  মাহফুজুল হাসনাইন হিকোল, রাজশাহী মহানগর। সদস্য সচিব  রফিকুল ইসলাম রবি, মহানগর যুবদলের সদস্য, হাফিজুর রহমান আপেল, মহানগর যুবদল সাবেক নেতা আবু আহমেদ লালটু , কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, সিনিয়র সহ-সভাপতি এনায়েতুল ইসলাম রঞ্জু, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলে কবির টুটুল , ৭ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

আরও পড়ুনঃ   নুরের ওপর হামলায় সারাদেশে বিক্ষোভের ডাক, উপদেষ্টার পদত্যাগ দাবি

নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান। উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থী মিনুকে বিজয়ী করার আহ্বান জানান। এছাড়াও মিনু আরো বেশ কয়েকটি কর্মসূচীতে যোগ দেন। কর্মসূচীতে তিনি সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

বিএনপি প্রার্থী মিনু ছাড়াও নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থী মিনুর পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST