১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মোদির সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। মিশিগানে অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। এ সময় মোদির প্রশংসাও করেন তিনি। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট ফর দ্য ফিউচার’ শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনের ডেলাওয়্যারের উইমিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে চতুর্থ ‘কোয়াড লিডারস সামিট।’

আরও পড়ুনঃ   ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

মোদির এই সফর প্রসঙ্গে স্থানীয় সময় গত মঙ্গলবার মিশিগানে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (মোদি আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছেন। এ ছাড়া মোদিকে ‘অসাধারণ’ বলেও আখ্যা দেন ট্রাম্প। তবে তাদের দুজনের বৈঠক নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ট্রাম্প।

আরও পড়ুনঃ   সুদানে মসজিদে বিমান হামলায় নিহত ৩১

আগামী রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন মোদি। পরদিন সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ’সামিট অব দ্য ফিউচার’-শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের থিম হলো ’একটি ভালো আগামীর জন্য বহুপক্ষীয় সমাধান’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST