২ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

মার্কিন-ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

সোমবার বেলা ১১টায় নগরীর গণকপাড়ায় “সাম্রাজ্যবাদ বিরোধী নাগরিকবৃন্দ, রাজশাহী” আয়োজিত সমাবেশে।

স্টাফ রিপোর্টার : মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরীর গণকপাড়ায় “সাম্রাজ্যবাদ বিরোধী নাগরিকবৃন্দ, রাজশাহী” আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে আগ্রাসন চালাচ্ছে, স্বাধীন দেশগুলোর সম্পদ দখল করছে এবং ইরানের মতো দেশে সাম্প্রদায়িক বিভাজন ব্যবহার করে হস্তক্ষেপ করছে। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকার অভাবকেও সমালোচনা করেন।

আরও পড়ুনঃ   ‘আমি মাঠে নামি জেতার জন্য’, ৩৬ বলে ৩৫ রান করে হৃদয়

বক্তারা আরও উল্লেখ করেন, যুদ্ধ কখনো শান্তির সমাধান হতে পারে না। বোমা ও ক্ষেপণাস্ত্র সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, নারী-শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি করে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন-ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মাহাবুব সিদ্দিকী সভাপতি, হেরিটেজ রাজশাহী জেলা ও সভাপতি, সবুজ সংহতি রাজশাহী।

আরও পড়ুনঃ   জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

মাহমুদ জামান কাদেরী সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা ও আহ্বায়ক, জুলাই ৩৬ পরিষদ। জুয়েল কিবরিয়া অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ। আলফাজ হোসেন যুবরাজ, আহ্বায়ক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাজশাহী জেলা। নাদিম সিনা সদস্য সচিব, গণসংহতি আন্দোলন রাজশাহীর মহানগর।আতিকুর রহমান আতিক সাধারণ সম্পাদক, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস রাজশাহী এবং শামীম পারভেজ সাধারণ সম্পাদক, নয়া গণতান্ত্রিক গণমোর্চা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST