২৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসা, চুরি-ছিনতাই বন্ধে চারঘাটে এলাকাবাসীর মানববন্ধন

পিন্টু আলী, চারঘাট প্রতিনিধি : “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগান সামনে রেখে রাজশাহী চারঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চারঘাট ও গোপালপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বাবুপাড়া ইয়াজদানির মোড়ে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় শতশত মানুষ এই মানববন্ধনে দাঁড়িয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ   রাবিতে রিকশা ভাড়া নির্ধারণ, পোশাক পেলেন ৩০ রিকশাওয়ালা

উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন, চারঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁন মিয়া, সাবেক কাউন্সিলর আজাদ ইসলাম, চারঘাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি প্রবীর কুমার তরফদার।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোপালপুর-বাবুপাড়া গ্রামের রাজীব নামের স্থানীয় বাসিন্দা ও তার স্ত্রী ভুনি বেগম এবং দুই সহযোগী সাব্বির ও কাদের দীর্ঘদিন যাবত প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। নিজ বাড়িতে প্রকাশ্যে মাদক বিক্রি করছে। মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে স্থানীয় বখাটেরা চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ অবস্থায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে এলাকায় বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

২

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৩

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৪

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৫

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৬

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৭

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৮

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

৯

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১০

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১১

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১২

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৩

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৪

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৬

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৭

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST