৩০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

সংবাদ বিজ্ঞপ্তি : মে দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)। তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে-মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনা বিশ্ব শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ঘটনায় বহু শ্রমিক প্রাণ হারান, যা পরবর্তীতে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করে।

আরও পড়ুনঃ   নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সারজিস

জেলা পরিষদের প্রশাসক বলেন, একসময় শ্রমিকদের প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতো এবং তারা মানবেতর জীবনযাপন করতেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস” স্বীকৃতি লাভ করে। সেই ঐতিহাসিক সংগ্রামের স্মৃতিকে ধারণ করেই বিশ্বব্যাপী পহেলা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। তাদের অক্লান্ত পরিশ্রমের ওপরই আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

আরও পড়ুনঃ   নারীর প্রতি সহিংসতা রুখতে সরকার একটি সোশ্যাল ফোর্স গঠন করছে : শারমীন এস মুরশিদ

বাণীতে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।

শেষে তিনি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলার উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST