১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মহানবীর রওজার চাবি বাহকের সঙ্গে কাবার ইমামের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর রওজা মোবারকের শেষ চাবি বাহক ও তত্ত্বাবধায়কের সঙ্গে দেখা করেছেন কাবার ইমাম শাইখ সুদাইস। গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, মহানবীর রওজার বৃদ্ধ চাবি বাহকের সঙ্গে কথা বলছেন শাইখ সুদাইস। ওই সময় ওই চাবি বাহক হুইল চেয়ারে বসে ছিলেন। সুদাইসকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে দেখা যায়।

আরও পড়ুনঃ   ৭০ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর

ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি নুরি মোহাম্মদ আলী বলে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালে মসজিদে নববী ও মহানবীর রওজার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শেষ তত্ত্বাবধায়কদের ছবি তোলেন সৌদির ফটোগ্রাফার আব্দেল কুরাইশি। এই তত্ত্বাবধায়করা এগারো শতক থেকে মহানবীর রওজা মোবারকের চাবি নিজেদের কাছে রাখছেন। ২০১৩ সালে যাদের চাবি তোলা হয় তারাই শেষ তত্ত্বাবধায়ক ছিলেন। সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, এই প্রজন্মের পর নতুন করে আর কাউকে রওজার তত্ত্বাবধায়ক বানানো হবে না। ২০১৩ সালে যাদের ছবি তোলা হয়েছিল, তাদের কয়েকজন ইতিমধ্যে মারা গেছেন। যারা জীবিত আছেন তাদের সবাই বেশ বৃদ্ধ হয়ে গেছেন।

আরও পড়ুনঃ   সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ

এই তত্ত্বাবধায়করা মহানবীর রওজা মোবারক রক্ষণাবেক্ষণ ও সেটি পরিস্কার পরিচ্ছন্ন করতেন। যেসব অতিথি মহানবীর কবরের খুব কাছে যাওয়ার অনুমতি পেতেন তাদের চাবি খুলে সেখানে নিয়ে যেতেন তারা। মহানবীর রওজা ছাড়াও তাদের কাছে মসজিদে নববীর মিম্বারের চাবি থাকত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

২

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

৩

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৫

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৬

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৭

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৮

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৯

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১০

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১১

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১২

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৪

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৬

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৭

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৮

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৯

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST