৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মনিরামপুরে বিডি খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদককে প্রকাশ্যে গুলি করে হত্যা

ছবি- নিহত বিডি খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদক রানা প্রতাপ।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলায় রানা প্রতাপ (৪৫) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রানা প্রতাপ নড়াইল থেকে প্রকাশিত বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ বাজারে একজন সাংবাদিককে এভাবে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ   নিখোঁজ সংবাদ

নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়-য়া গ্রামের বাসিন্দা তুষার কান্তি বৈরাগীর ছেলে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জনাকীর্ণ বাজারে এই হত্যাকাণ্ডের পর ঘাতকদের আটকে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ   রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পেশাগত কোনো বিরোধ বা অন্য কোনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST