৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রিটেনে গর্ভপাত হলে ছুটি পাবেন দম্পতিরা

অনলাইন ডেস্ক : গর্ভজাত ভ্রুণের বয়স ২৪ সপ্তাহ পেরোনোর আগেই যদি গর্ভপাত ঘটে, সেক্ষেত্রে ‘প্রিয়জন বিয়োগ’ সংক্রান্ত ছুটি পাবেন যুক্তরাজ্যের দম্পতিরা। এই ছুটির মেয়াদ হবে দু’সপ্তাহ।

যুক্তরাজ্যের সরকারে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি সারাহ ওয়েন এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে জমা দিয়েছেন। সারাহ একই সঙ্গে ‘নারী ও সমতা’ বিষয়ক পার্লামেন্টারিয়ান কমিটির চেয়ারপারসনের পদেও রয়েছেন।

সামনের সপ্তাহেই এই বিলটির পার্লামেন্টের সদস্যদের ভোটের জন্য তোলা হবে। এমপিদের ভোটে পাস হওয়ার পর তা পাঠানো হবে ব্রিটেনের রাজা চার্লসের কাছে। তিনি স্বাক্ষর করার মাত্র যুক্তরাজ্যের অধীন চার রাজ্য ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে কার্যকর হবে এই আইন।

আরও পড়ুনঃ   জান্তার নির্বাচন পরিকল্পনার সমালোচনা করলেই গ্রেপ্তার

ব্রিটেনে গর্ভপাতজনিত কারণে ছুটি বিরল নয়। দেশটির বিদ্যমান আইন অনুযায়ী, কোনো নারীর গর্ভজাত ভ্রুণের বয়স ২৪ সপ্তাহ পেরোনোর পর যদি গর্ভপাত ঘটে, তাহলে ওই নারী ছুটির জন্য আবেদন করতে পারবেন।

তবে এতদিন এই ছুটির সুযোগ ছিল কেবল নারীর জন্য। নতুন প্রস্তাবিত এই আইনটিতে বলা হয়েছে, যদি গর্ভপাতের শিকার ওই নারী বিবাহিত হন, তাহলে তার স্বামীও ছুটির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ   অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন প্রায় সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ব্রিটেনে গর্ভপাতের হার ব্যাপক। সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) তথ্য অনুযায়ী, প্রতি বছরে ব্রিটেনে গর্ভপাতের শিকার হন অন্তত আড়াই লাখ নারী। দেশটির জনসংখ্যার হিসেবে বলা যায়, প্রতি বছর যুক্তরাজ্যের প্রতি আটজন সন্তানসম্ভবা নারীর মধ্যে একজন গর্ভপাতের শিকার হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

১

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

২

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

৩

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

৪

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৫

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৬

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৭

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৮

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৯

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

১০

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১১

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১২

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৩

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১৪

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৭

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৯

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

২০

Design & Developed by: BD IT HOST