১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রিটেনের সঙ্গে ৪,১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : বাণিজ্য ছাড় নিয়ে মতের মিল না হওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত ৪ হাজার ১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ল্যান্ডমার্ক সমঝোতা’ নামে পরিচিতি পাওয়া এই বাণিজ্যিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল গত সেপ্টেম্বরে। চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, এই চুক্তির মাধ্যমে এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার, কোয়ান্টাম প্রযুক্তিসহ সামরিক-বেসামারিক এবং কৌশলগত বিভিন্ন খাতে দুই দেশ সহযোগিতামূলক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে। এই সম্পর্কের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে এবং এমন সব উদ্যোগ নেওয়া হবে— যা সাধারণ নাগরিকদের বাস্তব জীবনকে আরও সহজ ও লাভবান করবে।

আরও পড়ুনঃ   দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেছিলেন, এই বাণিজ্যচুক্তির মাধ্যমে ব্রিটেনের জনগণ নতুন প্রজন্মের বিজ্ঞান-প্রযুক্তি ও বিশ্বের পথে এক ধাপ এগিয়ে গেলেন।

যুক্তরাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শুল্কছাড় সুবিধা দিতে রাজি হয়েছিল লন্ডন, কিন্তু এতে সন্তুষ্ট ছিল না ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা চাইছিলেন, শুল্কমুক্ত ক্ষেত্রের পরিধি যেন আরও বাড়ানো হয়।

এদিকে মার্কিন কর্মকর্তাদের এই চাওয়ার সঙ্গে একমত হতে পারছিলেন না ব্রিটেনের কর্মকর্তারা। তারা বলেছেন এই ইস্যুতে চলতি ডিসেম্বর মাসের শুরু থেকেই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে তাদের। কিন্তু উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় অবশেষে গত সপ্তাহে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেন মার্কিন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ফরিদপুর-৪ এর এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লা

যুক্তরাজ্যের এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়েই দৃঢ় ছিল এবং এখনও তা আছে। আমরা দু’টি লক্ষ্য পূরণে এই চুক্তির অংশীদার হয়েছিলাম— বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের সাধারণ জনগণের কাছে প্রযুক্তিগত বিভিন্ন সুযোগ-সুবিধাকে আরও সহজলভ্য করা। আমরা আমাদের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST