১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কালোনির, প্রতিক্রিয়ায় যা বললেন

অনলাইন ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের কোচ হবেন লিওনেল স্কালোনি, এমন কিছু কেউ কল্পনাও করতে পারেন? তবে কার্লো আনচেলত্তিকে নিয়ে দোলাচলের মাঝেই এমন ভাবনা মাথায় এসেছে ব্রাজিলের এক সাংবাদিকের। প্রয়োজনে তিনি স্কালোনিকে আর্জেন্টিনায় বর্তমান পারিশ্রমিকের চেয়ে পাঁচ গুণ বেশি অর্থের প্রস্তাব দেওয়ার দাবি তুলেছিলেন। দেরিতে হলেও সেই কথা কানে পৌঁছেছে এই বিশ্বকাপজয়ী কোচের।

এক অনুষ্ঠানে ব্রাজিলিয়ান সাংবাদিক ফ্লাভিও প্রাডো বলেন, ‘সিবিএফ (ব্রাজিল ফুটবল ফেডারেশন) স্কালোনিকে পেতে প্রস্তাব দেওয়া উচিৎ। তিনি সেখানে কত আয় করেন সেটি বিষয় না, এরচেয়ে পাঁচগুণ প্রস্তাব দিতে পারে সিবিএফ। এরপর তিনি বাড়ি গিয়ে স্ত্রীকে ব্রাজিলের প্রস্তাবের কথা জানাবেন, যা শুনে তারা স্তম্ভিত হয়ে যাবে। স্কালোনি যদি সেই প্রস্তাব গ্রহণ করেন তাহলে সিবিএফের জন্য ভালো। নইলে এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) অন্তত একটা ধাক্কা খাবে এবং তার স্যালারিও বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করবে।’

তার এমন মন্তব্য অনেকটা কৌতুক মনে হলেও, স্থানীয় কিছু সংবাদমাধ্যম সেই সূত্র ধরে প্রতিবেদন করেছিল। যদিও সেটি তখন জানতেন না স্কালোনি। আরেক স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের কাছ থেকে সেই গুঞ্জন শোনার পর আর্জেন্টাইন কোচের প্রতিক্রিয়া ছিল এমন– ‘এমন কিছু আমি জানতাম না, কেউ আমাকে বলেওনি। মাত্রই আপনার মুখে শুনলাম। আমার মনে হয় না (এরকম কিছু ঘটবে)। আমার অনুভূতি বলে কার্লোকে (আনচেলত্তি) আসতে দাও, যদি তিনি চান, তবে আমি নই (যাব না)।’

আরও পড়ুনঃ   জাতীয় দলকে বিদায় জানালেন ডি মারিয়া

একইসঙ্গে আর্জেন্টিনাকে আসন্ন ২০২৬ বিশ্বকাপেও কোচিং করাবেন বলে দৃঢ়ভাবে জানিয়েছেন স্কালোনি। তার অধীনে ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন লিওনেল মেসি-ডি মারিয়ারা। এ ছাড়া স্কালোনির আর্জেন্টিনা চলমান বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে হোম-অ্যাওয়ে উভয় ম্যাচেই হারিয়েছে। গত ২৬ মার্চ ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনা ৪-১ গোলে উড়িয়ে দেয় চিরপ্রতিদ্বন্দ্বীদের।

এদিকে, সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের ভাষ্য– রিয়াল মাদ্রিদ এবং আনচেলত্তি দুই পক্ষই লা লিগা শেষে মৌখিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে রিয়ালের এল ক্লাসিকোর পরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই বিষয়ে। আর আনচেলত্তি রিয়াল ছাড়া মানেই দায়িত্ব নেবেন ব্রাজিলের, ইতোমধ্যে দু’পক্ষ মৌখিক সম্মতিও দিয়েছে বলে জানা গেছে। যদিও এর আগে একবার তাদের মৌখিক চুক্তির পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বেঁকে বসেন। ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি সম্পন্ন না করে আনচেলত্তি কোথাও যেতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে নবনিযুক্ত রাজশাহী জেলা শিক্ষা অফিসারের সৌজন্য সাক্ষাৎ

এ ছাড়া সম্প্রতি সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছিল, আনচেলত্তিকে কোচ করে আনার জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ। তারা চায়– আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST