১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক : আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নিতে আজ (বুধবার) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে আমেরিকার উদ্দেশে দেশ ছাড়বেন নাজমুল হোসেন শান্তরা। দলের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্য, কোচিং স্টাফসহ সব খেলোয়াড়ই যাওয়ার কথা রয়েছে।

দেশ ছাড়ার আগে আজ (বুধবার) মিরপুরে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং নাজমুল হোসেন শান্ত। প্রধান কোচের বিশ্বাস টুর্নামেন্টটিতে ভালো করবে শিষ্যরা, ‘আমার মতে আমাদের প্রস্তুতি বেশ ভালো। চট্টগ্রামে ক্যাম্প করেছি, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছি, খেলার সুযোগ দিতে পেরেছি প্রায় সবাইকে। কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে একটু দুশ্চিন্তা আছে। তবে সব মিলে দলের প্রস্তুতিতে আমি খুশি।’

আরও পড়ুনঃ   নতুন উদ্যোক্তা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী

‘প্রত্যেক টুর্নামেন্টই ভালো করার সুযোগ। আমাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে। তবে অতীতের চেয়ে ভালো করার জন্য সম্ভাব্য সব প্রস্তুতিই আমরা নিচ্ছি। টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র‌্যাঙ্কিংয়ে কোথায় আছি, সেখানেও দেখা যায়। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের যে প্রস্তুতি, সেটার হিসাবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে’, আরও যোগ করেন হাথুরুসিংহে।

তবে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন নিয়ে ভাবছেন বাংলাদেশের প্রধান কোচ, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা অ্যামেরিকায় বোধহয় আগে ম্যাচ খেলিনি। যুক্তরাষ্ট্রে খেলা সবার জন্য নতুন অভিজ্ঞতা। ঐখানকার কন্ডিশন ও আবহাওয়া, ভিন্ন টাইম জোন– সবকিছুর সঙ্গেই মানিয়ে নেওয়া জরুরী। আমরা সব ম্যাচই জিততে চাই। ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে হবে। শারীরিক ও মানসিক বিশ্রামের পাশাপাশি কন্ডিশনে মানিয়ে নেওয়ার দিকেই মূল মনোযোগ থাকবে।’

আরও পড়ুনঃ   জুলাই সনদ নিয়ে আজকেই নিষ্পত্তির জায়গায় পৌঁছাতে চাই : আলী রীয়াজ

এ ছাড়া নিজের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক শান্ত বলছিলেন, ‘বাংলাদেশের সবাই নিশ্চয়ই ভালো প্রত্যাশা করে, আমিও করি। আমার মনে হয়, আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে আগাই, তাহলে ভালো হবে। আমরা যে গ্রুপে আছি, সেটাকে খুব সহজ বলব না। গ্রুপ পর্বটা পার করতে পারলে ভালো হবে। এরপর দেখা যাবে। আশা তো করছি এবার ভালো কিছু হবে। প্রস্তুতি ও সমন্বয় মিলিয়ে মনে হচ্ছে, আমাদের দলটা খুব ভালো। তবে নির্দিষ্ট দিনে ভালো খেলাটা জরুরী। আশা করছি, এবার সবাই সেটা করবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

১

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

২

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৩

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৪

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৫

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৬

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৭

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

৮

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৯

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১০

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১১

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১২

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৫

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৭

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

১৮

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

১৯

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

২০

Design & Developed by: BD IT HOST