১৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ম্যাচে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক : উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে অংশগ্রহণ করেছে আর্জেন্টিনাও। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে তারা।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) তাসখন্দের হোমো অ্যারেনায় আফগানিস্তানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা। তাদের হয়ে গোল করেন পেট্রো শোতুরমা, কেভিন আরিয়েত্তা, ক্রিশ্চিয়ান বোরুতোও, অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা এবং লুকাস বোলি অ্যালেমিনো।

আরও পড়ুনঃ   বাগমারায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ আগামী ২১ সেপ্টেম্বর। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা।

এখনও পর্যন্ত গ্রুপের চার দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আফগানিস্তান। গ্রুপের তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা অ্যাঙ্গোলা ও ইউক্রেন নামের পাশে এখনও কোনো পয়েন্ট যোগ করতে পারেনি।

আরও পড়ুনঃ   বল পার্টনারে বাফুফের সাশ্রয় দেড় কোটি

২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST